গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে যখন জজকোর্ট জামিন দেননি তখন অন্য নেতাদের জামিন পেতে বেশ বেগ পেতে হবে। এমন মন্তব্য করেছেন আইনজীবীরা। যদিও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমগীরসহ বিরোধী দলের সব নেতার ২৩ মে জজকোর্টে জামিন পেতে ফের আবেদন করা হবে। তবে জামিন পাওয়ার সম্ভাবনা কম। কারণ জজকোর্টের আদেশ ছাড়া হাইকোর্টে জামিন চাওয়ার সুযোগ নেই। অথচ চলমান বি বিস্তারিত...
নেতারা কাশিমপুরে হাই অ্যালার্ট
ওয়ান্টেড ১৮ দলীয় জোট নেতারা এখন কাশিমপুরের লালঘরে। জামিন না পাওয়া পর্যন্ত নেতাদের এখানেই থাকতে হবে।
কারাগার সূত্র জানায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলের ৩০ ভিআইপি নেতাকে কাশিমপুর কারাগারের ৩টি ইউনিটে রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার পর তাদের স্ব স্ব সেলের ফটকও বন্ধ (লক-আপ) হয়ে গেছে। বিস্তারিত...
মধ্যরাতে আতঙ্ক- “আমাদের কোন টিম ইলিয়াসের বাড়ি যায়নি
বৃহস্পতিবার দিবাগত রাতে বনানীতে ইলিয়াস আলীর বাসায় যাওয়ার কথা অস্বীকার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশ ও ডিএমপি মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিসের এডিসি মাসুদুর রহমান এফএনএসকে জানান আমাদের কোন টিম সেখানে যায়নি। বৃহস্পতিবার দিবাগত রাত একটায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে কারা সেখানে গিয়েছিলো সে ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। বিস্তারিত...
ওয়ান্টেড কালা জাহাঙ্গীর ভারতের ব্যাঙ্গালুরুতে!
প্রতিকূল পরিবেশ হলে আন্ডারওয়ার্ল্ডের টপ হিরোদের তিনটি পথ বেছে নিতে হয় আজীবন জেলে থাকা না হয় প্রতিপক্ষের হাতে খুন হওয়া অথবা দেশ ত্যাগ করা। এ ছাড়া চতুর্থ কোনো পথ আর নেই। যারা ভীরু তারা কোনো কিছু না বুঝে আত্মহত্যা করে। এ কথাগুলো বলেছিল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীর। তার নিকটাত্মীয়ের একজন এ কথা উল্লেখ করে জানিয়েছেন জাহাঙ্গীর এ কথাগুলো সব সময়ই বলত। আন্ডারওয়ার্ল্ডের রহস্য পুরুষ সেই কালা জাহাঙ্গীর এখনো জীবিত আছে। বিস্তারিত...
ডিসিসির বর্জ্য বিভাগের বর্জ্য ফেলবে কে?
ঢাকা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে চরম অনিয়ম-দুর্নীতি ও লুটপাট চলছে। এর ফলে এ খাতে প্রতি মাসে প্রায় ৭ কোটি ২০ লাখ টাকা হরিলুট হচ্ছে। রাজধানীর ৯০ ওয়ার্ডের ইন্সপেক্টরদের অধিকাংশই এসব দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত।
অভিযোগ আছে এসব দুর্নীতি ও লুটপাটের অংশ বিভাগীয় কর্মকর্তাদের পকেটে যায় বলে তারা ফিল্ডের কর্মকর্তা-কর্মচারীদের বিস্তারিত...
স্বাভাবিক জীবনের গ্যারান্টি খুন?
জন্ম মৃত্যুর সন্ধিক্ষণে এ কথাটি বাস্তব সত্য। কিন্তু সেই মৃত্যু স্বাভাবিক হওয়া চাই। অসময়ে অস্বাভাবিক মৃত্যু কারো পরিবার মেনে নিতে পারে না। অস্বাভাবিক মৃত্যুর কারণে অনেক পরিবার অন্ধকারে পতিত হয়। একটি পরিবারের কর্তা খুন হলে পুরো পরিবার অনিশ্চয়তার মধ্যে থাকে। যেমন অনিশ্চয়তার মধ্যে আছে ইকবালের পরিবার। ইকবাল (৩৫) পেশায় দিনমজুর ছিল। যখন যে কাজ সামনে পেত ওটাই করত। কিন্তু গত ১৭-০৫-১২ তারিখে বিস্তারিত...
হানিফ কোচে ফেনসিডিল
ধামইরহাট থানা পুলিশ অভিযান চালিয়ে আলোচিত দিবা-রাত্রী যাত্রীসেবার অন্যতম বাস সার্ভিস হানিফ নাইট কোচে ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে। থানা সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাজেদুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গত ১৭ মে বিকেল ৫টায় উপজেলা সদরস্থ ফুটবল মাঠে অবস্থানরত হানিফ এন্টার প্রাইজ কোচের যাত্রী সিটের মাথার উপরের লাইটিং কেসের ভিতর হতে ৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। কোচ সহ ঘটনায় জড়িত থাকার দায়ে কোচের বিস্তারিত...
প্রধানমন্ত্রী বিরোধী দলকে হুমকি দিচ্ছেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন দেশ এখন মারাত্মক সংকটের মুখে। প্রধানমন্ত্রী বিরোধী দলকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন। তার এ হুমকিতে জনগণ ভীত নয়। তিনি বলেন প্রধানমন্ত্রী বিরোধী দলকে দমন করার জন্য হুমকি দিচ্ছেন। তিনি বিরোধী দলকে নিশ্চিহ্ন? করার পথ জানেন কিন্তু পদ্মা সেতু ও সুরঞ্জিতের দুর্নীতি এবং শেয়ারবাজার কারসাজির কিছুই করতে পারেন না। শুক্রবার জাতীয় প্রেস বিস্তারিত...